Home সাম্প্রতিক জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস
সাম্প্রতিক

জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস

Share
Share

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে এই মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়েছে, যা নিয়ে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে তার চাচাতো ভাই ও প্রধান আসামি সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই ছাত্রীকে ডেকে নিয়ে জঙ্গলে নিয়ে যান। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, সাদিকের সঙ্গে ছাত্রীর শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ‘সম্মতি’ ছিল বলে আদালতে প্রতীয়মান হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, সাদিক ও ওই ছাত্রীর অবস্থানের সময় আগে থেকে ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক পালিয়ে যান। এরপর ওই তিনজন স্কুলছাত্রীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ঘটনার ১৬ দিন পর ভুক্তভোগীর বাবা ৪ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং ডিএনএ পরীক্ষার নথিপত্র পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হন।

আদালত রায়ে উল্লেখ করেন, শিপন, ইব্রাহিম ও ইউসুফের বিরুদ্ধে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হলো। তবে মূল ঘটনার সূত্রপাতকারী প্রধান আসামি খালাস পাওয়ায় মামলার আইনি মারপ্যাঁচ ও সম্মতির বিষয়টি নতুন করে সামনে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজ সোমবার (২২ জুন)...

ফ্রিডম কাপ ২০২৬: ড্র অনুষ্ঠিত, অংশ নিচ্ছে ২৪ দল

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ফ্রিডম কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিক...

Related Articles

বাগমারায় ব্যবসায়ীর ওপর হামলা ও গুলির অভিযোগ

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর ইজারার টাকা ভাগাভাগি...

ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা

ভোলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা...

পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে কুবির আইন বিভাগে তালা

সেমিস্টার ফাইনাল পরীক্ষা সময়মতো আয়োজন এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...

সুন্দরবনে রাজস্ব ফাঁকির অভিযোগ, সক্রিয় চাঁদাবাজি চক্র

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনে বনজ ও মৎস্যসম্পদ আহরণকে কেন্দ্র করে...