Home আন্তর্জাতিক ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা
আন্তর্জাতিকবিনোদন

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

Share
Share

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের সামনে তৃষার উপস্থিতি ঘিরে তাঁদের সম্পর্কের গুঞ্জন আবারও জোরালো হয়েছে।

সোমবার দুপুরে চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে তৃষাকে দেখা যায়। ঠিক একই সময়ে ভোট গণনায় এগিয়ে ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, নিজের ৪৩তম জন্মদিন উপলক্ষে ভোরে তিরুপতি মন্দিরে পূজা দিয়ে চেন্নাই ফেরেন তৃষা। এরপর একটি সাদা গাড়িতে করে সরাসরি বিজয়ের বাসভবনে পৌঁছান তিনি। ক্যামেরার সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য হাসিমুখে দেখা গেলেও দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করেন এই অভিনেত্রী।

এর আগে লিও সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।
অন্যদিকে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ভালো ফলের দিকে এগোচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম। ফলে একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন—সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয় ও তৃষা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী...

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কিয়েভের...

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: শাবনূরের ৫ শব্দের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী...

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে...