Home জাতীয় অপরাধ উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১
অপরাধআঞ্চলিক

উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

Share
Share

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর পুবাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা লামীন ইসলাম (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকা থেকে ৭–৮ জন দুর্বৃত্ত ওই শিক্ষার্থীকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানা-তে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত লামীন ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার গাজীপুরের পুবাইলের পদহারা বাইত এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং লামীনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান’

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে একটি পিস্তল ও দুই...

মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন মাদ্রাসা সভাপতির

বিপ্লব ইসলাম, রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির...

শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল

সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট...

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা...