Home আঞ্চলিক বরিশালে কালবৈশাখী ঝড়ে ভয়াবহ বজ্রপাত: শিক্ষকসহ ১৬ জন আহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বরিশালে কালবৈশাখী ঝড়ে ভয়াবহ বজ্রপাত: শিক্ষকসহ ১৬ জন আহত

Share
Share

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নিয়মিত পাঠদান চলাকালে এই বজ্রপাতে দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার চরএকরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে যখন ক্লাস চলছিল, তখন হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের প্রচণ্ড শক্তিতে পুরো ভবনটি কেঁপে ওঠে। এতে তাৎক্ষণিকভাবে ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম এবং সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির সাতজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত শিক্ষার্থীরা হলেন—জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম (সপ্তম শ্রেণি); মীম আক্তার (অষ্টম শ্রেণি) এবং আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার (নবম শ্রেণি)।

একই সময়ে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনা ঘটে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা জানান, বজ্রপাতের বিকট শব্দ ও তীব্র আতঙ্কে সেখানে আরও আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন ফকির জানান, বজ্রপাতের শব্দের তীব্রতায় শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের জানান, দাদপুর স্কুলের আটজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি বলেন, “সৌভাগ্যবশত কেউ দগ্ধ বা সরাসরি বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়নি। বজ্রপাতের প্রচণ্ড শব্দে তারা মূলত ‘শক’ বা তীব্র আতঙ্কিত হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা এখন শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।”

এই ঘটনার পর ওই অঞ্চলের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কালবৈশাখী মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে, অথচ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও ‘বজ্রপাত নিরোধক দণ্ড’ বা আর্থিং ব্যবস্থা নেই। স্কুল চলাকালীন এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ: নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

অবিরাম ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র গাজা উপত্যকা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজাজুড়ে জমা হওয়া মোট ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের মাত্র...

Related Articles

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া চলমান...

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার: আনুমানিক মূল্য ৮ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর শরীর থেকে অভিনব কায়দায় লুকানো...

ফেনীতে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এসআরবি সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের...

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

;