Home আন্তর্জাতিক ইরানের প্রস্তাব পর্যালোচনায় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের বৈঠক চলছে হোয়াইট হাউসে
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানের প্রস্তাব পর্যালোচনায় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের বৈঠক চলছে হোয়াইট হাউসে

Share
Share

যুদ্ধবিরতি ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সকালে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেন, যেখানে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, বৈঠক এখনো চলমান আছে কি না, তা নিশ্চিত করা যায়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালির নৌপথ সচল করার কথা বলা হয়েছে। তবে এই প্রস্তাবে তেহরান শর্ত জুড়ে দিয়েছে, যাতে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিতর্কিত আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র আরও জানান, ইরান বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট এবং তিনি বারবার বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা চললেও দুই দেশের অবস্থানের কারণে পরিস্থিতি এখনো জটিল রয়ে গেছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তাহসিফ হত্যা মামলার শুনানি: সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা...

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে হয়েছেন অভিনেতা

বলিউডের ‘বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেতার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময়...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;