Home জাতীয় অপরাধ ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন, বাসা থেকে উদ্ধার লাশ
অপরাধআঞ্চলিক

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন, বাসা থেকে উদ্ধার লাশ

Share
Share

ঢাকার ধামরাই-এ নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরের ভেতর গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নাহিদা বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে বাসায় ফেরেন। বিকেল সোয়া ৪টার দিকে তার নানি দুধ আনতে বাইরে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফিরে এসে ঘরের মেঝেতে নাহিদার গলা কাটা নিথর দেহ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে নাহিদাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শামীম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং নিহতের পাশের কক্ষে স্ত্রীসহ ভাড়া থাকতেন।

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা সৌদি আরবে প্রবাসী এবং বাবা ঝালকাঠির নলছিটি এলাকায় থাকেন। তিনি তার নানি দেলুয়ারা বেগমের সঙ্গে ধামরাই পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের নানি জানান, নাহিদার কানে ও গলায় থাকা স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা নিয়ে গেছে। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ...