Home আন্তর্জাতিক ভারতকে জাহান্নামের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ভারতকে জাহান্নামের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেলহোল’ মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থ-রাইট সিটিজেনশিপ) ইস্যুতে দেওয়া এক মন্তব্য শেয়ার করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘অজ্ঞতাপূর্ণ’ ও ‘রুচিহীন’ বলে অভিহিত করেছে।

বিষয়টি সামনে আসে মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্য থেকে। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এবং পরে চীন বা ভারতের মতো নরক দেশ থেকে পুরো পরিবার সেখানে চলে আসে। ট্রাম্প পরে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই বক্তব্যের ট্রান্সক্রিপ্ট শেয়ার করেন।

এ মন্তব্যকে কেন্দ্র করে নয়াদিল্লি কঠোর অবস্থান নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এসব মন্তব্য ‘স্পষ্টতই অজ্ঞতাপূর্ণ, অপ্রাসঙ্গিক এবং খারাপ রুচির পরিচায়ক।’ তিনি আরও বলেন, এগুলো ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব প্রতিফলন নয়, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছ।

এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেসও মন্তব্যটির তীব্র সমালোচনা করে একে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তুলে ধরে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দেশটিকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাচ্-বাংলা ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার নিয়োগ, বেতন ৯৭ হাজার টাকা পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির ট্রেইনি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

Related Articles

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

হরমুজ প্রণালিতে আমিরাতের দুই জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির...

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট...