Home আন্তর্জাতিক দীর্ঘ ২০ বছর পর গাজায় পৌর নির্বাচন, উৎসবের আমেজ
আন্তর্জাতিক

দীর্ঘ ২০ বছর পর গাজায় পৌর নির্বাচন, উৎসবের আমেজ

Share
Share

ধ্বংসস্তূপ আর অবরোধের দীর্ঘ যাতনা ছাপিয়ে গাজায় বইছে নতুন এক হাওয়া। দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো একটি পৌর নির্বাচনের আয়োজনকে ঘিরে গাজার দেইর আল-বালাহ শহরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ। ২০০৬ সালের পর গাজায় এটিই প্রথম কোনো নির্বাচনী প্রক্রিয়া, যা অবরুদ্ধ এই অঞ্চলের মানুষের কাছে কেবল একটি ভোট নয় বরং নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার এক পরম সুযোগ।

চলমান অনিশ্চয়তা এবং সীমাবদ্ধ সম্পদের মধ্যেও স্থানীয় প্রশাসন এই নির্বাচন আয়োজনের সাহসী পদক্ষেপ নিয়েছে। এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য দিক হলো—হামাস আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী দেয়নি কিংবা কাউকে সরাসরি সমর্থনও দিচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্যালটে থাকা বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী হামাসের মতাদর্শের অনুসারী বা দলটির প্রতি সহানুভূতিশীল। তা সত্ত্বেও, সাধারণ ভোটারদের কাছে কোনো দলীয় পরিচয়ের চেয়ে স্থানীয় সমস্যাগুলোর সমাধানই এখন মূখ্য হয়ে দাঁড়িয়েছে।

গাজার একটি বিশাল অংশ যারা গত দুই দশকে প্রাপ্তবয়স্ক হয়েছেন, তাদের জন্য এটিই জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। তরুণ ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ভোটারদের দীর্ঘদিনের চাহিদার কেন্দ্রবিন্দুতে রয়েছে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা । বিশেষ করে, দীর্ঘদিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ভবনের সংস্কার, বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন , নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন।
দেইর আল-বালাহ-এর স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা কেবল রাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজেদের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন দেখতে চান।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সীমিত পরিসরের নির্বাচনটি গাজার সামগ্রিক রাজনৈতিক স্থবিরতা কাটাতে একটি ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে কাজ করতে পারে। যদিও গাজার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল, তবুও এই ভোটাভুটি প্রমাণ করে যে ফিলিস্তিনিরা গণতান্ত্রিক উপায়ে তাদের সমস্যা সমাধানের সুযোগ পেলে তা লুফে নিতে প্রস্তুত।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ছোট পরিসরের নির্বাচনটি সফল হলে গাজার অন্যান্য শহরেও ভবিষ্যতে নির্বাচন আয়োজনের পথ সুগম হতে পারে।
এই ঐতিহাসিক নির্বাচনটি গাজাবাসীর কাছে এক নতুন দিগন্তের সূচনা। দীর্ঘ ২০ বছরের শূন্যতা কাটিয়ে ব্যালট বাক্সে জমা পড়া প্রতিটি ভোটই যেন এক একটি স্বপ্নের প্রতিফলন—যেখানে বোমা আর ধ্বংসযজ্ঞের বদলে প্রাধান্য পাবে উন্নয়ন ও শান্তি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...