Home আন্তর্জাতিক ফের যুদ্ধ শুরু হলে শত্রুকে গুঁড়িয়ে দেবে আইআরজিসি
আন্তর্জাতিক

ফের যুদ্ধ শুরু হলে শত্রুকে গুঁড়িয়ে দেবে আইআরজিসি

Share
Share

নতুন করে কোনো হামলার আশঙ্কা থাকলে তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি সতর্ক করে বলেছে, পুনরায় সংঘাত শুরু হলে শত্রুপক্ষের অবশিষ্ট সব সক্ষমতার ওপর কঠিন আঘাত হানা হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আইআরজিসি এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে ‘নীরব যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করে বলেছে, সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

প্রতিপক্ষের যেকোনো পদক্ষেপকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে যে ‘কথিত যুদ্ধবিরতি’ চলছে, তার মধ্যেও শত্রুপক্ষ বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যেতে পারে। তাই গোয়েন্দা নজরদারি জোরদার রাখা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে আইআরজিসি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি...

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তাঁর ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...