Home জাতীয় অপরাধ ৪৫ দিনের শিশুসহ কারাগারে আটক যুব মহিলা লীগের নেত্রী
অপরাধরাজনীতি

৪৫ দিনের শিশুসহ কারাগারে আটক যুব মহিলা লীগের নেত্রী

Share
Share

ঢাকায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হয়ে দেড় মাস বয়সী কন্যাসন্তানকে কোলে নিয়েই কারাগারে গেছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। সিজারের পরের ক্ষত না শুকাতেই সন্তানসহ তার কারাগারে যাওয়ার ঘটনা আদালত চত্বরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে বলা হয়, চলমান মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে বলেন, শিল্পী বেগমের দেড় মাস বয়সী শিশু রয়েছে এবং তার সাম্প্রতিক সিজার অপারেশন হয়েছে। মানবিক বিবেচনায় তার জামিন প্রার্থনা করা হয়।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করলে বিকেল ৩টা ১২ মিনিটে তাকে আদালত থেকে বের করা হয়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে তার কোলে দেওয়া হয় দেড় মাস বয়সী শিশুকে। আদালত প্রাঙ্গণে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর দৃশ্য উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে।

পরে শিশুকে কোলে নিয়েই তাকে হাজতখানায় নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বিস্ফোরক ব্যবহারের ঘটনায় তিনি সংশ্লিষ্ট ছিলেন।

তেজগাঁও থানায় দায়ের করা এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ২০ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসা থেকে।

এ ঘটনায় এলাকায় ও আদালত চত্বরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শহীদ জাবিরের মা রোকেয়া বেগমকে নারী আসনে মনোনয়ন জামায়াতের

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি একক প্রার্থী হওয়ায় তাঁর সংসদ...

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মেয়েকে নিয়ে পর্যবেক্ষণে কিম

পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে নতুন প্রজন্মের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (২০ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...

Related Articles

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে...

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে সিসিটিভি নেটওয়ার্ক জোরদার করছে ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জোরদারের...

সংরক্ষিত নারী আসনে তারকা বাদে বিএনপিকে সাধুবাদ ন্যান্সির

সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শোবিজ অঙ্গনের তারকাদের বিবেচনায় না নেওয়ায় বাংলাদেশ...

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে...