Home আন্তর্জাতিক চুক্তি না হলে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

চুক্তি না হলে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে।

ব্লুমবার্গকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এই সময়ের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলে এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা তিনি খুবই কম বলে মনে করেন।

ট্রাম্প বলেন, “আমি কোনো বাজে চুক্তিতে সই করার জন্য তাড়াহুড়ো করব না। হাতে যথেষ্ট সময় আছে।” একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে তিনি আবারও যুদ্ধ শুরুর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না।

তাঁর ভাষায়, “যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু) মনে করছি।”

এর আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে একাধিকবার অস্পষ্টতা দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভিন্ন ভিন্ন উত্তর দেন তিনি, যা নিয়ে তখনও বিতর্ক তৈরি হয়।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

থাইল্যান্ড ভেঙে স্বাধীন ইসলামি রাষ্ট্র গঠনের ঘোষণা বিআরএনের

থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়...

গাজায় ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের

ফিলিস্তিন ও ইসরায়েল-দুই দেশের মানুষ যাতে পারস্পরিক শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারে,...

লোহিত সাগরের মোকা বন্দরে সৌদি জোটের বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ৬

লোহিত সাগরের অতি পরিচিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকায় আকস্মিক বিমান হামলা...

;