Home আন্তর্জাতিক পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি সই হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছে। দলে আরও রয়েছেন মার্কিন আলোচক উইটকফ, কুশনারসহ অন্যান্য কর্মকর্তারা।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবে এবং সেখানে ইরানি পক্ষের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। তবে এখনো ইরানের পক্ষ থেকে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত আছেন। তিনি আরও বলেন, আলোচনার মূল বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া।

ট্রাম্পের দাবি, এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না এবং ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। এ ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড, বিক্ষোভ মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

Related Articles

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট বাংলাদেশসহ যে ৭৭ দেশের প্রতিনিধির

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময়...

‘গাজাকে বাঁচতে দাও’: জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্কে গণবিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ও চরম বিরোধিতার মুখে জাতিসংঘ সাধারণ...

ঝুঁকিপূর্ণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকল ৭৮১ অভিবাসী

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ সমুদ্রসীমা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র একদিনে...

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি...

;