Home রাজনীতি আ. লীগ-ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে?
রাজনীতি

আ. লীগ-ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে?

Share
Share

আওয়ামী লীগ ও ছাত্রলীগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দয়ার রাজনীতি করবে করবে কি না—এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক বক্তব্যের  পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন তোলেন তিনি। আজ সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন।

এনসিপি আহ্বায়কের এমন বক্তব্যের পর আনিস আলমগীর তার ‘আউট স্পোকেন আনিস আলমগীর’ পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘তাদের (এনসিপি) দাবিতে একসময় ইউনূসের পক্ষ থেকে বলা হলো, ছাত্রলীগ নিষিদ্ধ। তারপর বলা হলো, আওয়ামী লীগও নিষিদ্ধ। বাহ, একেবারে ইতিহাস গড়া শুদ্ধি অভিযান।’

তিনি বলেন, “গল্প এখানেই শেষ নয়… এখন ইনাদের (এনসিপি) নতুন ঘোষণা, ‘ছাত্রলীগ থেকে কেউ আসতে পারবে, যদি অভিযুক্ত না হয়!’ মানে আগে দরজা বন্ধ, তারপর আবার একটু ফাঁক করে বলা, ‘ভাই, ক্লিন থাকলে ঢুকে পড়েন!’”

‘এই রাজনীতির নতুন ফর্মুলা দেখে তো মনে হচ্ছে, নিষিদ্ধ আর আমন্ত্রণ, দুটোই একই প্যাকেজে চলছে’, যোগ করেন আনিস আলমগীর।

আওয়ামী লীগ, ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? এমন প্রশ্ন রেখে আনিস আলমগীর বলেন, ‘নাহিদ সাহেবদের মনে রাখা উচিত, যে রাজনীতি নিজের প্রতিপক্ষকে নিষিদ্ধ করে, সে আসলে নিজের দুর্বলতাকেই বৈধতা দেয়।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (৩১...

রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কের পরিচ্ছন্নতার পরিস্থিতি সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১...

Related Articles

গাজীপুরে পারিবারিক অনুষ্ঠানে জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাজীপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...