Home আঞ্চলিক সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share
Share

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সময় এ ঘোষণা আসবে। সফরসূচি অনুযায়ী তিনি সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন।

পরিকল্পনা অনুযায়ী, তিনি জেলা জজ আদালতে অনলাইন বেলবন্ড কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

এছাড়া সফরকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পারিবারিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্থানীয় হাসপাতাল ও খাল খনন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

দিনের শেষে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

বর্তমানে বগুড়া পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হচ্ছে। সিটি করপোরেশনে উন্নীত হলে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...

মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে...