Home জাতীয় জামায়াতে ইসলামী পয়লা বৈশাখকে ধারণ করে- সংসদ সদস্য সাইফুল আলম
জাতীয়

জামায়াতে ইসলামী পয়লা বৈশাখকে ধারণ করে- সংসদ সদস্য সাইফুল আলম

Share
Share

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) বলেছেন, জামায়াতে ইসলামী পহেলা বৈশাখকে ধারণ করে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে আয়োজিত একটি বৈশাখী শোভাযাত্রার আগে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সাইফুল আলম খান বলেন, ইসলাম সব সময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে এবং এটি ইসলামের অন্যতম বড় সৌন্দর্য। তবে এই পালনের ক্ষেত্রে একটি সীমারেখা টেনে তিনি বলেন, “রিসালাত এবং তৌহিদের সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন সব সংস্কৃতিকেই ইসলাম ধারণ করে। আমরা আগামী দিনগুলোতে বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে এদেশের সব ধরনের সংস্কৃতি পালন ও লালন করব। তবে আমরা এমন কোনো কাজ করব না যা ইসলামের মূল শিক্ষা বা আকিদার পরিপন্থী।”

সাম্প্রদায়িক সম্প্রীতি ও অন্য ধর্মের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিয়ে এই সংসদ সদস্য আরও বলেন, দেশের কোনো সম্প্রদায় যদি বিশ্বাস করে যে তাদের মঙ্গল বা ভাগ্য অন্য কোথাও নিহিত, তাতে জামায়াতের কোনো আপত্তি নেই এবং তারা সে বিশ্বাসে কোনো বাধা সৃষ্টি করতে চায় না।

রাজধানীর এই বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় সাইফুল আলম খানের পাশাপাশি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। এছাড়া দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানসুরসহ জামায়াতে ইসলামীর মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতা-কর্মীদের পোশাকেও ছিল বৈশাখী আমেজ। তাদের অধিকাংশকেই সাদা, লাল ও কমলাসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সরাসরি বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ এবং পহেলা বৈশাখ নিয়ে এমন বক্তব্য দলটির সাম্প্রতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবন সংরক্ষণে কোনো ধরনের পক্ষপাত না করে...