Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় বিমান হামলায় ২০০ জনের বেশি নিহত হওয়ার শঙ্কা
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান হামলায় ২০০ জনের বেশি নিহত হওয়ার শঙ্কা

Share
Share

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবোর একটি বাজারে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে জিল্লি নামে ওই গ্রাম্য বাজারে এ বিমান হামলার ঘটনা ঘটে। এতে প্রায় দুইশ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও এক কাউন্সিলর।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, তারা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের যোদ্ধাদের টার্গেট করেছে। তবে বাজারে হামলার বিষয়টি বিমানবাহিনী উল্লেখ করেনি। যেখানে বিমান হামলার ঘটনা ঘটেছে সেখানে মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এতে সেখানে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বোর্নোর সীমান্তবর্তী ইয়োবোর গেইদাম বিভাগের ফুচিমেরাম প্রধান ও কাউন্সিলর লাওয়ান জান্না নুর বলেছেন, আহতদের ইয়োবো ও বোর্নোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, “জিল্লি বাজারে একটি খুবই বিপর্যয়কর একটি ঘটনা। বাজারে বিমান হামলায় ২০০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছেন।” সেখানকার তিনজন বাসিন্দা ও একটি এনজিও জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ জনের বেশি হবে। আহমেদ আলি নামে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি এ হামলায় আহত হয়েছেন। তিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি খুবই ভীত হয়ে পড়ি এবং দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু আমার এক বন্ধু আমাকে টেনে ধরে এবং আমরা মাটিতে শুয়ে পড়ি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লেমুর চুরির ঘটনায় এবার যে ব্যাখ্যা দিলো আম্বানির বনতারা কর্তৃপক্ষ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে দুটি রিং-টেইলড লেমুর চুরির ঘটনায় ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত বনতারা কর্তৃপক্ষের নাম আসার পর...

ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে

মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের...

Related Articles

ইসরায়েলের কারাগারে এখনো আটক ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন বলে...

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরবাড়ির...

ভেনিস উৎসবে গাজা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’র পুরষ্কার জয়: নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’...

পোল্যান্ড সীমান্তের কাছে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের অতি নিকটে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ড্রোন হামলা...