Home আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে লড়তে কুয়েতে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে লড়তে কুয়েতে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করবে যুক্তরাজ্য

Share
Share

ইরানি হামলার আশঙ্কা মোকাবিলায় কুয়েতে ‘র‌্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহের মধ্যে টেলিফোনে কথা হয়। ওই আলোচনার পরই দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে একই দিন সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। এতে দেশজুড়ে চরম উত্তেজনা তৈরি হয় এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়ে স্টারমার তাঁর টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতৃত্বকে আশ্বস্ত করেন যে, মধ্যপ্রাচ্যে কুয়েত এবং তার মিত্রদের পাশে থাকবে যুক্তরাজ্য।

বিশ্লেষকদের মতে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।...

Related Articles

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলা : ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটে...

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...