Home জাতীয় আইন-বিচার বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
আইন-বিচারখেলাধুলাজাতীয়

বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 

Share
Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দেন, বিসিবিতে কোনো ব্যক্তিকেন্দ্রিক বা ‘পারিবারিক’ কমিটি গঠন করা হয়নি।

সম্প্রতি বিসিবির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্য করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ এটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে অভিহিত করেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তামিম ইকবাল একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এবং কিংবদন্তি। তার যোগ্যতা বিবেচনা করেই তাকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমরা কোনো ‘বাপের দোয়া বা মায়ের দোয়া’ কমিটি গঠন করিনি।” মন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক আখড়ায় পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার স্বচ্ছতা নিশ্চিত করতেই তদন্ত সাপেক্ষে আগের বোর্ড ভেঙে দিয়ে এই পদক্ষেপ নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন...

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, এ-বি-সি শ্রেণির বাসা সরাসরি দেবে না আবাসন পরিদপ্তর

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে...

দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন...

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি-বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিগরি ও...