Home আন্তর্জাতিক নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

Share
Share

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকা অঞ্চলের একটি পার্কিং গ্যারেজে পার্টটাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক কিনে বাড়ির পথে ছিলেন তিনি। সেই পথেই দুর্ঘটনার শিকার হওয়ায় কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। তাদের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়।

নিশাতের বাবা হেলাল আহমেদ জানান, স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় নিশাত কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। রাত তখন প্রায় বারোটা। সেই মুহূর্তে পশ্চিম দিক থেকে আসা একটি গারবেজ ট্রাক ডানে ঘুরতে গিয়ে তাকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে।

নিশাতের বাবা ইমাম হেলাল আহমেদ আরও জানান, তিনি উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পরিবার ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

সড়ক দুর্ঘটনায় রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

;