Home জাতীয় কুষ্টিয়ায় আ.লীগ নেতা শফিকুলকে গুলি, অবস্থা গুরুতর
জাতীয়

কুষ্টিয়ায় আ.লীগ নেতা শফিকুলকে গুলি, অবস্থা গুরুতর

Share
Share

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিকুল ইসলাম ওরফে আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আমলা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম আমলা বাজারে তাঁর তামাক ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ট্রাকে তামাক ওঠানোর কাজ তদারকি করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি সেখানে এসে পৌঁছায়। তাদের সবার মাথায় হেলমেট ছিল। একটি মোটরসাইকেল থেকে দুজন নেমে শফিকুল ইসলামকে ডেকে পাশে নিয়ে কয়েক সেকেন্ড কথা বলার পর হঠাৎ পরপর গুলি চালায়। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, শফিকুল ইসলামের ডান চোখ, বাঁ চোয়াল ও পেটের ওপরের অংশে গুলি লেগেছে এবং সব কটি গুলি শরীরের ভেতরে রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...