Home আঞ্চলিক ফোনে কথা বলতে বলতে নদীতে তলিয়ে যান মা, সন্তানকে বের করে দেন জানালা দিয়ে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফোনে কথা বলতে বলতে নদীতে তলিয়ে যান মা, সন্তানকে বের করে দেন জানালা দিয়ে

Share
Share

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও মা যে সন্তানের পরম আশ্রয়, তার এক জীবন্ত ও করুণ দৃষ্টান্ত তৈরি হলো রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে। প্রমত্তা পদ্মার অতলে বাস তলিয়ে যাওয়ার অন্তিম মুহূর্তে নিজের জীবনের মায়া ত্যাগ করে ৮ বছরের শিশু সন্তান আলিফকে জানালার ফাঁক দিয়ে বাইরে ঠেলে দিয়েছেন মা জ্যোৎস্না বেগম (৩৫)। শিশুটি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, গর্ভধারিণী সেই মা এখনো নিখোঁজ রয়েছেন।

গত বুধবার (২৫ মার্চ) বিকেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি যখন দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠছিল, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অলৌকিকভাবে বেঁচে ফেরা শিশু আলিফ জানায়, সে তার মায়ের কোলেই বসে ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার সময় মা মুহূর্তের মধ্যে তাকে জানালার সরু পথ দিয়ে বাইরের দিকে ঠেলে দেন। আলিফ অশ্রুসিক্ত চোখে বলে, “বাস পদ্মায় পড়ে যাচ্ছিল, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না।”

নিখোঁজ জ্যোৎস্না বেগমের মা সাহেদা বেগম জানান, জ্যোৎস্না ঢাকার বাইপাইল এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটি শেষে তিনি নিজেই মেয়েকে বাসে তুলে দিয়েছিলেন। সাহেদা বেগম আহাজারি করে বলেন, “বাড়ি গিয়ে আমি মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ জ্যোৎস্না বলে উঠল ‘আম্মা বাস পদ্মায় পড়ে যাচ্ছে’। এরপর আর কোনো কথা শুনতে পাই নাই। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতেই নদীর মধ্যে চলে গেল।” জ্যোৎস্না বেগমের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাছোঘাটা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, বিকেল সোয়া ৫টার দিকে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর আলিফসহ মোট ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ গতি হারিয়ে গভীর পানিতে তলিয়ে যায়।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া না গেলেও, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

সড়ক দুর্ঘটনায় রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

;