Home আন্তর্জাতিক তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
আন্তর্জাতিকঈদজাতীয়

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Share
Share

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন দুই নেতার মধ্যে এই হৃদ্যতাপূর্ণ ফোনালাপ হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, ফোনালাপটি ছিল অত্যন্ত আন্তরিক। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। আলাপকালে তিনি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। পাকিস্তান সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে তিনি আশ্বস্ত করেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের শীর্ষ নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি নিয়েও আলোচনা করেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। উভয় নেতা একমত পোষণ করেন যে, যেকোনো মতপার্থক্য বা বিরোধ নিরসনে সামরিক শক্তি নয়, বরং সংলাপ ও কূটনীতিই হতে পারে প্রধান পথ।

প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং পাকিস্তানের জনগণের প্রতি শুভকামনা ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে আঞ্চলিক শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং অভিন্ন লক্ষ্য অর্জনে দুই দেশ একে অপরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় প্রধানমন্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১২ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আইনসভার সদস্য নির্বাচিত...

আশুগঞ্জ সার কারখানা ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আ’ত্ম’হ’ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায়...

Related Articles

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

;