Home জাতীয় অপরাধ ব্যবসায়ীদের গুদামে মিললো দরিদ্রদের জন্য দেওয়া ২০ টন সরকারি চাল
অপরাধ

ব্যবসায়ীদের গুদামে মিললো দরিদ্রদের জন্য দেওয়া ২০ টন সরকারি চাল

Share
Share

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ব্যবসায়ীদের গুদামে মজুত রাখা বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় পরিচালিত অভিযানে তিনটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তাসহ সাধারণ বস্তায় রাখা আনুমানিক ৭০০ থেকে ৮০০ বস্তা চাল জব্দ করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ২০ টন হতে পারে। উদ্ধার করা চাল বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অভিযানে কাশিমবাজার এলাকার ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্লা মিয়ার গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধার করা চাল ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। ইউনিয়ন পরিষদের কিছু অসাধু জনপ্রতিনিধি গোপনে এসব চাল পাইকারদের কাছে বিক্রি করে দেন। পরে সেই চাল ব্যবসায়ীদের গুদামে মজুত করা হয়, ফলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। তিনি দাবি করেন, তাদের ইউনিয়নে বরাদ্দ পাওয়া ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল সম্পূর্ণভাবে বিতরণ করা হয়েছে এবং উদ্ধার করা চালের উৎস সম্পর্কে তিনি অবগত নন।

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন জানিয়েছেন, জব্দ করা চাল সরকারি দপ্তরের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে সরেজমিনে কাজ শুরু করেছে এবং জব্দ করা চালের সঠিক পরিমাণ নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান, প্রস্তাব পর্যালোচনায় তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। প্রাপ্ত ওই জবাব বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।...

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে। গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ফাইবার...

Related Articles

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত...

ভারতে ৪ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, মা পলাতক

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আম্বেদকর নগরে নিজ ঘর থেকে চার নাবালক শিশুর রক্তাক্ত...

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে ও কমলনগরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দেশের পৃথক দুটি জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক কলেজছাত্রীর...

ঢাবি ছাত্রী মাহজাবিনের আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর...