Home আন্তর্জাতিক “আমাদের কারো সাহায্যের দরকার নেই”: ট্রাম্পের ক্ষোভ
আন্তর্জাতিক

“আমাদের কারো সাহায্যের দরকার নেই”: ট্রাম্পের ক্ষোভ

Share
Share

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, এ অভিযানে জোটভুক্ত বেশিরভাগ দেশ অংশ নিতে অনাগ্রহী—যা তাকে মোটেও বিস্মিত করেনি।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল -এ দেওয়া এক দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ন্যাটোকে একমুখী সম্পর্ক হিসেবে দেখেছেন ।

তার ভাষ্য অনুযায়ী, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে অধিকাংশ ন্যাটো দেশ যুক্ত হতে অনিচ্ছুক। তবে এটিকে তিনি বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না। বরং ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে মিত্রদের সহায়তা এখন আর প্রয়োজনীয় নয়।

“তাদের দরকার নেই—আগেও ছিল না,”—বার্তায় এমন মন্তব্য করেন তিনি। শুধু ন্যাটো নয়, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের সহায়তাকেও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন ট্রাম্প।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বয়ংসম্পূর্ণতার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন একাই সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনে সক্ষম।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মিত্রতা এবং নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে। একই সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একক অবস্থান এই বক্তব্য আরও স্পষ্ট করে তুলে ধরেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;