Home জাতীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে
জাতীয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

Share
Share

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত স্নাতক পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ মার্চ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি গঠন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪–এর ৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধি ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধি ৭৪(২) অনুসারে এডহক কমিটি গঠনের জন্য বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা থাকলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী পৃথক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক এবং সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থাকতে পারেন।

শিক্ষা বোর্ড প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ইমাম বিহারের বাসিন্দা ছিলেন। গত ২৭ এপ্রিল এ...

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামে। গাছপালা উপড়ে যাওয়া, বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়া এবং তার ছিঁড়ে...

Related Articles

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায়...

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে ও কমলনগরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দেশের পৃথক দুটি জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক কলেজছাত্রীর...

ঢাবি ছাত্রী মাহজাবিনের আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো...