Home আন্তর্জাতিক অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা: “মুক্ত হোক ফিলিস্তিন”
আন্তর্জাতিকবিনোদন

অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা: “মুক্ত হোক ফিলিস্তিন”

Share
Share

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যুদ্ধবিরোধী মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ৯৮তম আসরে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, “যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।”

বারদেমের এই মন্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়। তার বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আবারও আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের আলোচনায় উঠে আসে।

সাম্প্রতিক সময়ে গাজাকে ঘিরে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত এবং একই সময়ে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। সেই প্রেক্ষাপটে অস্কারের মঞ্চে বারদেমের এই মন্তব্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

ফিলিস্তিন ইস্যুতে এর আগেও সরব ছিলেন বারদেম। এক সাক্ষাৎকারে তিনি গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, পরিস্থিতি থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের ওপর কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়ানো প্রয়োজন।

এদিকে চলতি পুরস্কার মৌসুমে রাজনৈতিক বার্তা নিয়ে আলোচনাও বেড়েছে। বিভিন্ন অনুষ্ঠানে কয়েকজন তারকা যুক্তরাষ্ট্রের অভিবাসননীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন। লালগালিচায় ‘আইস আউট’ লেখা ব্যাজ পরে দেখা গেছে অনেক শিল্পীকে, যাদের মধ্যে ছিলেন বিলি আইলিশ, মার্ক রাফালো, জাস্টিন বিবার, লেডি গাগা এবং স্যামুয়েল এল. জ্যাকসন।

এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন। উদ্বোধনী বক্তব্যে তিনি রসিকতা করে বলেন, “আজকের অনুষ্ঠান কিছুটা রাজনৈতিক হতে পারে। এতে যদি কারও অস্বস্তি হয়, তারা চাইলে অন্য একটি অনুষ্ঠান দেখতে পারেন।” তার এই মন্তব্যে অডিটোরিয়ামে হাসির রোল পড়ে।

বিনোদন জগতের বড় এই মঞ্চে রাজনৈতিক ও মানবাধিকার প্রসঙ্গ উঠে আসায় অনুষ্ঠানটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিল পরিশোধ করল সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এর মধ্যে বেশির ভাগই নগরের...

Related Articles

মোদিকে ‘কিলার’ বললেন ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কী আছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ১৪ দফার একটি সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়বস্তু...

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে...