Home ধর্ম ও জীবন ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী
ইসলামজাতীয়ধর্ম ও জীবন

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

Share
Share

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কিশোরদের উৎসাহ দিতে তিনি নিজের নির্বাচনী এলাকার ৩১৭ জন কিশোরকে নতুন সাইকেল উপহার দেওয়ার কর্মসূচি শুরু করেছেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ-এর সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ পড়া ২৭ জন কিশোরের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। একই দিন রূপনগর টিনশেড এলাকায় আরও ১৮ জন কিশোর সাইকেল উপহার পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী যেসব শিশু পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের উৎসাহ দিতে সাইকেল দেওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এ কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পুরস্কারই মূল লক্ষ্য নয়; বরং শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের নৈতিক ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা নিয়ে বড় হয়ে ওঠে, সে লক্ষ্যেই এই আয়োজন।

প্রতিমন্ত্রী জানান, মিরপুরের চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং সব মিলিয়ে ৩১৭ জন কিশোর এতে অংশ নিচ্ছে। ভবিষ্যতে এই উদ্যোগের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও খতিব এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকদের মতে, এ ধরনের উদ্যোগ কিশোরদের ইতিবাচক কাজে উৎসাহিত করতে এবং তাদের শারীরিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের পর লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর নাম...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতা, আত্মঘাতী নীতি এবং নিজস্ব ব্যবসায়ী বন্ধুদের অনুচিত সুবিধা প্রদানকে দায়ী...

Related Articles

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...

এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে বিজয়, সন্ধান চায় পরিবার

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...