মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রোববার (১৫ মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা ও প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সংস্থাটির কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো. শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত, শিশুশ্রমমুক্ত এবং স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থী প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার কমানো, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ মোট ছয়টি সামাজিক ইস্যুকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এতদিন গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হলেও এখন থেকে ধাপে ধাপে বাকি ইউনিয়নগুলোতেও কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে পুরো উপজেলাজুড়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের সক্রিয় ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আশা প্রকাশ করা হয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অচিরেই গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া, ক্ষুধা ও প্লাস্টিক ব্যবহারমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।
তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে...
ByDesk ReportAugust 31, 2026ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।...
ByDesk ReportAugust 31, 2026রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন...
ByDesk ReportSeptember 1, 2026মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ...
ByDesk ReportSeptember 1, 2026আবু হানিফ, সিরাজগঞ্জ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায়...
ByDesk ReportSeptember 1, 2026দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে...
ByDesk ReportSeptember 1, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment