Home আন্তর্জাতিক নেতানিয়াহু নিহত
আন্তর্জাতিক

নেতানিয়াহু নিহত

Share
Share

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন ভাইরাল ভিডিও, পোস্ট এবং অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে—নেতানিয়াহু হয়তো আর জীবিত নেই এবং তার মৃত্যুর বিষয়টি গোপন রাখা হয়েছে।

তবে এসব দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করেছে ইসরাইল সরকার।

কয়েক দিন ধরে জনসম্মুখে নেতানিয়াহুকে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা-কল্পনা আরও জোরালো হয়ে ওঠে। ইরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি -এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাজনৈতিক ভাষ্যকার জ্যাকসন হিংকল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন—ইসরাইলি প্রধানমন্ত্রী আদৌ জীবিত আছেন কি না। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটিতে নেতানিয়াহুকে দেখা গেলেও অনেক ব্যবহারকারীর দাবি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। ভিডিওটির একটি ফ্রেমে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেকে সেটিকে ভুয়া ভিডিও হিসেবে আখ্যা দিয়েছেন। এই একটি দৃশ্য থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে নানা ধরনের গুজব।

কিছু অনলাইন পোস্টে এমনও দাবি করা হয় যে, ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়ে একটি বার্তা প্রকাশ করা হয়েছিল, যা পরে মুছে ফেলা হয়। তবে এসব দাবি অস্বীকার করে ইসরাইল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত আছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকেও নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে নেতানিয়াহুকে তীব্র ভাষায় সমালোচনা করে জানায়, তাকে লক্ষ্য করে অভিযান চালানোর হুমকি অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুর অবস্থান ও নিরাপত্তা ঘিরে এই ধরনের গুজব ও পাল্টা প্রতিক্রিয়া আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সমর্থন চেয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা উত্তরে...

Related Articles

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...