রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে এ ঘটনা ঘটে।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা কাঁখে বেশ কিছু কাপড় নিয়ে বের হচ্ছেন। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ একটি স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগে বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল।’
তিনি আরও লিখেন, ‘আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাব না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তবে বিকল্প ব্যবস্থা থাকা উচিত। গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ব্র্যান্ডের ওপর মানুষের ভালোবাসা ও আস্থা থাকলে, গ্রাহকের প্রতি সম্মান দেখানোও তাদের দায়িত্ব।’
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মোবাইল ফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইফতারের পর ঢাকার উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যাই। মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনি। কাউন্টারে গিয়ে সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো ব্যাগ নেই। কর্তৃপক্ষ বলেন, ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। আমি প্রশ্ন তুলি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত ৪০ টাকা? এটা অদ্ভুত।’
তিনি আরও বলেন, ‘মায়ের জন্য কেবল আড়ং এ গিয়েছিলাম, কারণ মায়ের মাপের ম্যাক্সি অন্য দোকানে পাওয়া যায় না। নিজের জন্য আমি কখনো আড়ং থেকে কাপড় কিনি না।’
এ বিষয়ে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোনটি রিসিভ করেননি।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...
ByDesk ReportNovember 5, 2026মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
ByDesk ReportNovember 5, 2026গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে...
ByDesk ReportNovember 10, 2026কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...
ByDesk ReportNovember 10, 2026বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি...
ByDesk ReportNovember 10, 2026ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...
ByDesk ReportNovember 10, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment