Home আন্তর্জাতিক ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি
আন্তর্জাতিকজাতীয়

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

Share
ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি
Share

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত থেকে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বুধবার (১১ মার্চ) ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে ভারতকে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।

জ্বালানিমন্ত্রী টুকুর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের মুহূর্ত

অন্যদিকে, হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, জ্বালানি সহায়তার বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে এবং জ্বালানি মন্ত্রণালয়ের পাঠানো চিঠি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকেও আগামী চার মাসে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রণয় ভার্মা।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত। এই পাইপলাইনের বার্ষিক পরিবহন সক্ষমতা প্রায় ২ লাখ টন ডিজেল। বর্তমান চুক্তি অনুযায়ী বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে, যা মাসে গড়ে প্রায় ১৫ হাজার টন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা...

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজেরার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের...

Related Articles

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল,...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...