Home জাতীয় ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ হবে-  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জাতীয়

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ হবে-  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Share
Share


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আসন্ন ঈদের আগেই দেশের সব কলকারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিংয়ের জন্য ছয়টি টিম গঠন করা হয়েছে এবং কারখানা মালিকদের কাছে বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত এক প্রবাসীর মরদেহ দেশে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নিহত প্রবাসীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তাঁর পরিবারের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সংযুক্ত আরব আমিরাতে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারি খরচে তাঁর মরদেহ দেশে আনা হবে। এছাড়া বিদেশে মরদেহ মর্গে সংরক্ষণের ব্যয়ও সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন এবং প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

পরে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরুণা মাদ্রাসার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কমলগঞ্জে তাঁর দাদা-দাদির কবর জিয়ারত করেন। এ সময় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...