Home জাতীয় খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
জাতীয়

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

Share
Share

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার জন্য ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে সরকার। এবারের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিলকেও (মরণোত্তর) এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. আশরাফ সিদ্দিকীকে (মরণোত্তর) এ সম্মাননা দেওয়া হবে।

সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) এবং কিংবদন্তি শিল্পী বশির আহমেদকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ জোবেরা রহমান লিনুকেও এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

পল্লী উন্নয়নে অবদানের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীকে (মরণোত্তর), এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র এবং মাহেরীন চৌধুরীকে (মরণোত্তর) নির্বাচিত করা হয়েছে।

জনপ্রশাসনে অবদানের জন্য কাজী ফজলুর রহমানকে (মরণোত্তর)
গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অবদানের জন্য তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ—মোহাম্মদ আব্দুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে এই সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আব্দুল মুকিত মজুমদার, যিনি মুকিত মজুমদার বাবু নামেও পরিচিত, স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

বাংলাদেশ সরকার প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা পুরস্কার প্রদান করে থাকে। দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার...

Related Articles

শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক...

হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের লিগ্যাল অফিসার জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

;