Home আন্তর্জাতিক লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

Share
Share

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে । সোমবার (২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি প্রকাশ করেছে। হামলাগুলো বিশেষ করে রাজধানী বৈরুত ও হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করেছে। এতে ভবন ধসে পড়া ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির সামরিক স্থাপনায় আঘাত হানছে।বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না এবং সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করছে। বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী সংঘর্ষ এখন পূর্ণমাত্রার সামরিক লড়াইয়ে রূপ নিতে পারে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে পড়তে পারে।
বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের হারুন-অর-রশিদ

যুক্তরাজ্যের রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়লেও Senedd Cymru বা ওয়েলস পার্লামেন্টে এখনো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হতে পারেননি। এমন প্রেক্ষাপটে আসন্ন Senedd election...

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকা আত্মসাত, পূজার বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৪ এপ্রিল) বিষয়টি...

Related Articles

মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি...

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহার করা বিমান ঘাঁটিতে আগুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমানবাহিনী যুক্তরাজ্যের যে ঘাঁটি ব্যবহার করেছে, সেখানে আগুন...

ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে, মাদুরোর পক্ষে রায় দিলো নিউ ইয়র্ক আদালত

ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা এবং আইনি চাপের মুখে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস...

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন ডেমোক্র্যাট সমর্থক শিক্ষক অ্যালেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য...