Home আন্তর্জাতিক জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

Share
Share

 

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ধারণকৃত এই ভাষণে তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

ভাষণে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং জানান, দেশের নেতৃত্বে শূন্যতা এড়াতে ইতোমধ্যে একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ কাজ শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী কমিটিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেও সদস্য হিসেবে রয়েছেন। তিনি বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলিরেজা আরাফি-এর সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘হতাশ’ করতে সক্ষম হবে এবং তারা ইতোমধ্যে শত্রুপক্ষের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করছে।

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রায় আধা ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক হামলা ইসলামী প্রজাতন্ত্রের দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় সংকল্পকে ব্যাহত করতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুতে জাতির মনে যে শোকের সৃষ্টি হয়েছে, তা দীর্ঘ সময় ধরে বহমান থাকবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় সাত দিনের মধ্যে তাদের অবস্থান...

৩৪ তলায় ফ্ল্যাট কিনে পরে জানলেন ভবনই ৩২ তলা

চীনে এক ব্যক্তি একটি নবনির্মিত ভবনের ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি জানতে পারেন, ভবনটিতে বাস্তবে ৩৪ নয়, ৩২টি তলাই...

Related Articles

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...