Home রাজনীতি আওয়ামীলীগ-বিএনপির পাল্টা-পাল্টি হামলা
রাজনীতি

আওয়ামীলীগ-বিএনপির পাল্টা-পাল্টি হামলা

Share
Share

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা-য় বিএনপির পাঁচ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির স্থানীয় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আহতদের মধ্যে রয়েছেন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) এবং নাইম হোসেন (২৮)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা আহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় আহতদের মধ্যে দুজন অচেতন ছিলেন বলে জানা গেছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু। তার সঙ্গে ছেলে রায়হান ও যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮ থেকে ১০ জন অংশ নেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা।

তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং নিজেও আহত হয়েছেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে বলে দাবি তার।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

Related Articles

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...