Home জাতীয় অপরাধ ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

Share
Share

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহিমা (৩৫) ওই এলাকার বিল্লালের স্ত্রী। বিল্লাল পেশায় লেপ-তোষকের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত আনুমানিক ৮টার দিকে ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়াকে (১৫) খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন। এ কারণে তিনি দরজা লক না করে নিজ কক্ষে শুয়ে পড়েন।

আনুমানিক রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়। এ সময় বারান্দায় সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে নিহতের মেয়ে বাইরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গলা কাটা অবস্থায় নিহতের মরদেহ দেখতে পান এবং পরে তার স্বামীকে ফোনে জানানো হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে আসেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় সাত দিনের মধ্যে তাদের অবস্থান...

৩৪ তলায় ফ্ল্যাট কিনে পরে জানলেন ভবনই ৩২ তলা

চীনে এক ব্যক্তি একটি নবনির্মিত ভবনের ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি জানতে পারেন, ভবনটিতে বাস্তবে ৩৪ নয়, ৩২টি তলাই...

Related Articles

যাকে পুলিশ খুঁজছে তিনি ফুল দিচ্ছেন ইউএনওকে

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে অস্ত্র...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল...

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময়...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার...