Home আন্তর্জাতিক কলকাতার পথকুকুর আলোক: বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে আমেরিকায় শান্তির পদযাত্রার সহচর
আন্তর্জাতিক

কলকাতার পথকুকুর আলোক: বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে আমেরিকায় শান্তির পদযাত্রার সহচর

Share
Share

কলকাতার রাস্তায় জন্ম নেওয়া এবং সেখানকার পথেই বড় হওয়া আলোক নামের একটি কুকুর এখন আমেরিকার পথে পথে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে শান্তির বার্তা ছড়াচ্ছে।

টেক্সাস থেকে ওয়াশিংটন পর্যন্ত মোট ২,৩০০ মাইল পদযাত্রায় আলোক ১৯ জন বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে হাঁটছে। এই শান্তি যাত্রা ২৬ অক্টোবর শুরু হয়েছিল এবং আগামী ১৩ ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে শেষ হবে। পথ চলার সময় আলোক কখনও এগিয়ে যাচ্ছে, কখনও বিশ্রামের জন্য রাস্তার মাঝেই বসে পড়ছে, আর মাঝে মাঝে যানবাহনে করে যাত্রা করছে।

ভারতে বুদ্ধগয়া, সারনাথ এবং কলকাতার পথগুলো পরিদর্শনকালে ভিক্ষুদের দলের সঙ্গে আলোকের দেখা হয়। কলকাতার রাস্তায় এক অচেনা কৌতূহলী পথকুকুর প্রথমে ভিক্ষুদের অনুসরণ করতে শুরু করে, এরপর আর তাদের সঙ্গ ছাড়েনি। দলের সদস্যরা তাকে ‘আলোক’ নাম দেন, পালি ভাষায় যার অর্থ আলো। বর্তমানে শান্তির প্রতীক হিসেবে পরিচিত, নতুন নাম ‘শান্তি সারমেয়’। যখন বিশ্ব জুড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত, ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকট চলমান তার মধ্যে মানবতা ও শান্তির বার্তা পৌঁছানোর কাজ করছে ‘আলোক’ ।
ভিক্ষুদের একজন সদস্য বলেন, “ও এখন আমাদের পরিবারেরই সদস্য। সারা জীবন থাকবে আমাদের সঙ্গে।”

অন্য একজন বলেন,“আলোকের কপালের সাদা চিহ্ন শান্তির বার্তা বহন করে।”

আলোকের গল্প শুধু কলকাতার রাস্তায় জন্ম নেওয়া একটি পথকুকুরের নয়; এটি শান্তি, সহমর্মিতা ও বৌদ্ধ ভাবনার প্রতীক, যা আমেরিকার পথে পথে মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...

ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ আছে, তবে আস্থা কমছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...