Home আন্তর্জাতিক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
আন্তর্জাতিকইতিহাসের পাতাজাতীয়

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

Share
Share

আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৪ পৌষ, ১৪৩২ বাংলা। ১৮ রজব, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৫৭ (অধিবর্ষে ৩৫৮) দিন বাকি রয়েছে।

প্রিয় পাঠক, এবার চলুন দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।
ঘটনাবলি
১৬৫৪ – ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
১৬৭৯ – ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
১৭৮০ – ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়।
১৮০৬ – ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
১৮৬৭ – আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
১৯১৬ – প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
১৯১৮ – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফারের উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
১৯২৬ – বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।
১৯৪০ – ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি, মাখন ইত্যাদির রেশন শুরু।
১৯৫৯ – জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
১৯৬৩ – প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শন।
১৯৭২ – পাকিস্তানের কারগার থেকে বাঙালি নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
১৯৭৩ – সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।
১৯৭৭ – আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত গোষ্ঠী রাশিয়াতে এক সঙ্গে ৩৭ মিনিটের মধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।
১৯৭৮ – ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
১৯৯৩ – সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।
১৯৯৬ – জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।
জন্ম
১৮৮৫ – রাধাগোবিন্দ বসাক, বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ, ভারতীয় লেখতত্ত্ব ও লিপি শাস্ত্রে সুপণ্ডিত।
১৯০৯ – আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক।
১৯২৪ – রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক।
১৯২৬ – কেলুচরণ মহাপাত্র কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা।
১৯৩১ – তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক।
১৯৩৫ – সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৩৫ – এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সংগীতশিল্পী।
১৯৪২ – স্টিভেন হকিং, ইংরেজ পদার্থবিদ।
১৯৪২ – জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৫ – টেলি সামাদ, বাংলাদেশি কৌতুক অভিনেতা।
১৯৬৫ – দেবশঙ্কর হালদার, ভারতীয় বাঙালি মঞ্চ-অভিনেতা।
১৯৮৭ – সিনথিয়া আরিভো, ব্রিটিশ অভিনেত্রী, গায়িকা ও গীতিকার।

মৃত্যু
১৩২৪ – মার্কো পোলো, ভেনিসিয় পর্যটক ও বণিক।
১৬৪২ – গ্যালিলিও গ্যালিলেই, ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক।
১৮৫৮ – রসিককৃষ্ণ মল্লিক, ভারতীয় সাংবাদিক, সম্পাদক ও সংস্কারক।
১৮৭৮ – নিকোলাই আলেক্সেভিচ নেক্রাসভ, রাশিয়ান কবি এবং সাংবাদিক।
১৮৮৪ – কেশবচন্দ্র সেন ভারতের বাঙালি ব্রাহ্ম নেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক।
১৯৩৪ – আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
১৯৪১ – ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ।
১৯৫০ – জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৯৬৬ – বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।
১৯৭২ – কৃষ্ণদয়াল বসু, বাংলার প্রখ্যাত শিশু-সাহিত্যিক।
১৯৮৩ – সত্যরঞ্জন বকসি , স্বাধীনতা সংগ্রামী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী।
১৯৯২ – জাফর ইকবাল, বাংলাদেশি অভিনেতা।
২০১৩ – নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।
২০২৫ – প্রীতিশ নন্দী, ভারতীয় বাঙালি কবি, সাংবাদিক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না”: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বৈধ কাজে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করতে পারবে না। এমন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩...

“নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক”: তাজুল ইসলাম

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেওয়া স্বাভাবিক। তবে আন্তর্জাতিক অপরাধ...

Related Articles

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে...

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচন: ৬ পদে বিএনপি, ৮ পদে আওয়ামী লীগ জয়ী; জামায়াত শূন্য

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ...

ঝিনাইদহে ছাত্রলীগের নেতৃত্বে আওয়ামী লীগের অফিসে জাতীয় পতাকা উত্তোলন

বাংলাদেশ আওয়ামী লীগ–এর ঝিনাইদহ জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি...

চার অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চারটি অভিযোগের ভিত্তিতে...