Home জাতীয় অপরাধ নিজ বাড়ির রান্নাঘরে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নিজ বাড়ির রান্নাঘরে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ

Share
Share

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ছাত্রীর নাম আয়েশা মনি (১১)। সে রাঙ্গাবালী উপজেলার ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার (৪ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে তাদের নিজ বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা মনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। তার বাবা বাবুল প্যাদা পেশায় দিনমজুর। সংসারের আর্থিক প্রয়োজনে আয়েশার মা আছমতারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মা বিদেশে থাকায় বাবার সঙ্গে বাড়িতেই বসবাস করত শিশুটি।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে আয়েশা নিখোঁজ ছিল। ওই দিন বিকেলের পর থেকে তাকে আর বাড়িতে দেখা যায়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিনও খোঁজ মিলেনি আয়েশার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়।

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর রোববার সকালে হঠাৎ করেই পরিবারের সদস্যদের সন্দেহ হয় বাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তা নিয়ে। পরে বস্তাটি খুলে ভেতরে আয়েশার নিথর দেহ দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাঙ্গাবালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তার ভাষায়, “শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। হত্যার পর মরদেহ বস্তায় ভরে গুম করার চেষ্টা করা হয়।”

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নগরীর পাঠানঠুলা এলাকায় অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয়...

গোয়াইনঘাটে ইমাম রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামে বায়তুন নুর জামে মসজিদে তারাবির নামাজের ইমাম রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে...

Related Articles

বিশ্বনাথে মরহুম পংকি খানের কবর জিয়ারত করলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসের ছোট ভাই

  সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম পংকি খান ও উপজেলা...

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ...

আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...

তারেকের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে লড়বেন বিএনপির যে প্রার্থী

  বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির...