Home আন্তর্জাতিক ভেনেজুয়েলায় হামলা- ট্রাম্পকে মামদানির কড়া বার্তা
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় হামলা- ট্রাম্পকে মামদানির কড়া বার্তা

Share
Share

ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই অভিযানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি ফোন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

মার্কিন বাহিনীর এই অভিযানের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘টেলিভিশন শো দেখার মতো চমকপ্রদ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে এবং দেশটির বিশাল তেলসম্পদ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তা বিক্রির পরিকল্পনাও রয়েছে।

একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এভাবে সামরিক হস্তক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন সমালোচকরা। তাদের মতে, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের উদ্দেশ্যে চালানো এই অভিযান বৈশ্বিক রাজনীতিতে বিপজ্জনক নজির স্থাপন করেছে।

এই প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা এবং প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনায় সরাসরি আপত্তি জানান। মামদানির মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন এবং আন্তর্জাতিক আইন—উভয়েরই লঙ্ঘন।

শনিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, তাকে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করেছে এবং তাদের নিউইয়র্ক সিটিতে ফেডারেল হেফাজতে রাখা হবে। তিনি লেখেন, “একতরফাভাবে কোনো সার্বভৌম রাষ্ট্রে হামলা চালানো কার্যত যুদ্ধ ঘোষণার শামিল এবং এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

মামদানি আরও বলেন, সরকার পরিবর্তনের এই উদ্যোগ শুধু ভেনেজুয়েলার ওপরই প্রভাব ফেলবে না, বরং এর প্রত্যক্ষ প্রভাব পড়বে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের ওপরও। তার ভাষায়, “নিউইয়র্কে লক্ষাধিক ভেনেজুয়েলান বসবাস করেন, যারা এই শহরকে নিজেদের ঘর মনে করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রশাসনের প্রধান দায়িত্ব।”

তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি তার প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেওয়া হবে। তবে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর প্রেসিডেন্ট কী প্রতিক্রিয়া জানিয়েছেন—সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এ নিয়ে আইনগত ও নৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের...

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে...