Home সাম্প্রতিক জেনে নিন এই হ্যান্ডশেকের অর্থ
সাম্প্রতিক

জেনে নিন এই হ্যান্ডশেকের অর্থ

Share
Share

গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণ করতে ও জিয়া পরিবারকে শোকের বার্তা দিতে ঢাকায় উপস্থিত হন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আইয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা সৌজন্য সাক্ষাতে হ্যান্ডশেক করেন।

হ্যান্ডশেককে অনেকেই সৌজন্য বিনিময়ের সাধারণ ভঙ্গি হিসেবে দেখেন। কিন্তু জীবনধারাবিশ্লেষকদের মতে, কারও সঙ্গে করমর্দনের ধরন থেকেই বোঝা যেতে পারে তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আচরণগত প্রবণতা। একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী, কতটা নিয়ন্ত্রণপ্রবণ কিংবা কতটা বিনয়ীএসব ইঙ্গিত অনেক সময় প্রথম হ্যান্ডশেকেই ধরা পড়ে।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ব্রাইট সাইট জানায়, হ্যান্ডশেকের ভিন্ন ভিন্ন ধরন ভিন্ন মানসিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। যেমন, কেউ যদি দুই হাত দিয়ে অপরজনের হাত চেপে ধরে করমর্দন করেন, তাকে বলা হয় ডাবল হ্যান্ডার হ্যান্ডশেক। ধরনের মানুষ সাধারণত সৎ, আন্তরিক এবং যোগাযোগে খোলামেলা বলে মনে করা হয়।

অন্যদিকে, ডমিনেন্ট হ্যান্ডশেকে একজনের হাত থাকে ওপরে, আর অপরজনের হাত নিচে। যাঁর হাত ওপরে থাকে, তিনি সাধারণত প্রভাব বিস্তার করতে চান এবং নিজের কর্তৃত্ব জাহির করেন। ধরনের হ্যান্ডশেক আক্রমণাত্মক মানসিকতার ইঙ্গিত দেয় এবং নিয়ন্ত্রণ নেওয়ার প্রবণতাও প্রকাশ করে।

সাবমিসিভ হ্যান্ডশেকে দুজনের হাতের তালু থাকে সমান্তরাল সামনাসামনি। ব্রাইট সাইটের মতে, ধরনের মানুষ তুলনামূলক কম আত্মবিশ্বাসী হন এবং সহজেই অন্যের প্রভাবে আসেন।

ডেড ফিশ নামে পরিচিত হ্যান্ডশেকে হাত ঢিলেঢালা প্রাণহীন থাকে। এই ভঙ্গি ব্যক্তির দুর্বলতা, অনাগ্রহ বা দৃঢ়তার অভাবকে বোঝায়। ধরনের মানুষ দ্রুতই নরম হয়ে পড়েন বলে মনে করা হয়।

আর যদি হ্যান্ডশেকের সময় হাত শক্তভাবে গাজরের থোকার মতো ধরা হয়, তাকে বলা হয় বাঞ্চ অব ক্যারটস। ধরনের মানুষ সাধারণত সতর্ক, দায়িত্বশীল এবং অসাবধানতা পছন্দ করেন না। নিজের পাশাপাশি অন্যের অসতর্ক আচরণও তাদের অপছন্দের তালিকায় থাকে।

সূত্র: ব্রাইট সাইট (Bright Side)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার দিয়ে বিজেপি সমর্থকদের হামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...

ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার ভোলা সদর উপজেলা-এ এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইংরেজি...

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা

সিলেট মহানগরীর নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসনেআরা সুলতানার...