Home জাতীয় ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা
জাতীয়বিএনপিরাজনীতি

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা

Share
Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মনোনয়নপত্র দাখিল শেষে তারা গণমাধ্যমকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৭ আসনে প্রার্থিতা নিশ্চিত করতে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দীর্ঘ সময় পর বিএনপির নির্বাচনে অংশগ্রহণ এবং দলটির শীর্ষ নেতৃত্বের একজনের সরাসরি প্রার্থী হওয়াকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থিতা আসন্ন নির্বাচনে বিএনপির কৌশল ও রাজনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...