Home জাতীয় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি
জাতীয়বিএনপিরাজনীতি

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি। ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতিপত্র সরবরাহ করা হয়েছে।

শায়রুল কবির খান আরও জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠান। এতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সম্মতি উল্লেখ রয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন অনুমতিপত্রটি নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন। সেখানে চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...