Home আন্তর্জাতিক জাভায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬
আন্তর্জাতিকদুর্ঘটনা

জাভায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬

Share
Share

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় যাত্রীবাহী একটি আন্তঃপ্রদেশ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি নিউজ।

জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তাগামী বাসটি মধ্যরাতের কিছু পর সেমারাং শহরের ক্রাপিয়াক টোল রোডের একটি বাঁকানো এক্সিট র‌্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বেশ কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান এবং অনেকে বাসের ভেতরে আটকে পড়েন। খবর পাওয়ার প্রায় ৪০ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ১০ জনের মৃত্যু হয়।

আহত ১৮ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ১৩ জন গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। মধ্য জাভা পুলিশের প্রধান রিবুত হারি উইবোওয়ো বলেন, বাসটিতে একজন বিকল্প চালকও ছিলেন। তিনি গুরুতর আহত হলেও কথা বলতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি চালক মাদক বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্যের প্রভাবে ছিলেন কি না, তাও পরীক্ষা করা হবে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, হলুদ রঙের বাসটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। চারপাশে উদ্ধারকর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় মানুষ জড়ো হয়ে আহতদের উদ্ধার ও মরদেহ সরানোর কাজে সহায়তা করছেন। একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।
সূত্র: এপি নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত...

Related Articles

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...