Home জাতীয় অপরাধ ভিডিও দেখানোর প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ভিডিও দেখানোর প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Share
Share

শরীয়তপুরের জাজিরায় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নাজমুল খা নামে এক যুবকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নাজমুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত নাজমুল আব্দুর বেপারী কান্দি এলাকার আব্দুর রশিদ খার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে তে পড়াশোনা করে। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গেলে স্থানীয় যুবক নাজমুল খা তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নেন এবং ধর্ষণ করেন।
পরবর্তী সময়ে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে, শিশুটিকে জিজ্ঞেস করার একপর্যায়ে শিশুটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরে তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক।

এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্তর কঠিন বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা। জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বাচ্চাটিকে পুলিশের মাধ্যমে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গণধোলাই দিলে পুলিশ তাকে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো হামলা হলে...

শ্রম আইন সংশোধনে আপত্তি, বিকেএমইএর শিল্পে বিরোধ আশঙ্কা

শ্রম সংশোধন অধ্যাদেশের একাধিক ধারা নিয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক খাতের নিট পণ্য উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। সংগঠনটির দাবি, এসব ধারা সংশোধিত...

Related Articles

‘ড. ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ আনেন’: সংসদে মীর শাহে আলম

জাতীয় সংসদের চলতি অধিবেশনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন বাঁকবদল...

জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট: জ্বালানি তেলের সংকটে পড়েছে মোংলা বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার...

জামালপুরে এক অটো চলকের বস্তাবন্দি লাশ উদ্ধার

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।। জামালপুরের ইসলামপুরে ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ (৩০)...

‘অন্তর্বর্তী সরকারের সময়ে তেলের জন্য এমন হাহাকার হলে কী হতো?’: শফিকুল আলম

দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকট ও ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ...