Home আন্তর্জাতিক রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য-কাতারের ১১.২ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা
আন্তর্জাতিকজাতীয়

রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য-কাতারের ১১.২ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা

Share
Share

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা জোরদারে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের যৌথ তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং তাদের সহায়তায় এগিয়ে আসা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এই তহবিল ব্যয় করা হবে। দুই দেশ যৌথ সহায়তার মাধ্যমে মানবিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে।

তহবিলের একটি বড় অংশ শরণার্থী ক্যাম্প ও আশপাশের এলাকায় এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ব্যবহার করা হবে। এতে রান্নার জ্বালানি হিসেবে কাঠের ওপর নির্ভরতা কমবে, যা গত কয়েক বছরে বন উজাড়ের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সম্প্রদায় গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

২০১৭ সালে মিয়ানমারে সামরিক নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। এরপর থেকেই কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থলে পরিণত হয়েছে, যেখানে মানবিক সহায়তার চাহিদা ক্রমবর্ধমান।

সম্প্রতি ঘোষিত এই তহবিল রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তার পরিধি আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, সহজ হবে সংশোধন ও প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের...

জাপানে প্রথম ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা, ৩ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের তিনটি শহরে মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন শিক্ষা...