Home জাতীয় অপরাধ হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Share
Share

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় পরকীয়া সন্দেহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ। রোববার (৭ ডিসেম্বর) সকালে ভাড়া বাসায় ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী নুর আলীকে আটক করেছে।

নিহত ফারজানা বেগম শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে বসবাস করছিলেন। পাশাপাশি স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঘটনার সকালে অফিসের কাজ শেষে বাসায় ফেরেন ফারজানা। তার হাতে থাকা একটি ব্রেসলেটকে কেন্দ্র করে স্বামী নুর আলীর সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নুর আলী ফারজানার পেটে একাধিক ছুরিকাঘাত করে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মর্মান্তিক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ফারজানাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আশ্চর্যের বিষয়, হত্যার পর নুর আলীও হাসপাতালে ছুটে আসেন। সেখানে উপস্থিত পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পরকীয়া সন্দেহ নিয়ে মনোমালিন্য চলছিল। নুর আলী বিষয়টি নিয়ে প্রায়ই সন্দেহ প্রকাশ করতেন বলে দাবি করেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন,“ব্রেসলেট ও পরকীয়া সন্দেহের বিষয়টি সামনে রেখে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতের স্বামী নুর আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনি আরও জানান, ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, সহজ হবে সংশোধন ও প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে...