Home জাতীয় অপরাধ ভারতে মাওবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৫
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভারতে মাওবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৫

Share
Share

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে বুধবার (৩ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীদের তুমুল সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ মাওবাদী বিদ্রোহী ও তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন ।

বিজাপুর-দান্তেওয়াড়া জেলা সীমান্তের গভীর বনাঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানান, সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আর পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন, দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

মাওবাদীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষার দাবিতে বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে মাওবাদীদের বিদ্রোহ শুরু হয়। নকশাল নামে পরিচিত এই বিদ্রোহী গোষ্ঠী এক সময় দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণে ছিল।

দুই মাস আগে মাওবাদীরা সশস্ত্র সংগ্রাম স্থগিত করার ঘোষণা দিয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তবে বুধবারের সংঘর্ষ প্রমাণ করছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ছত্তিশগড়ের এই সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ১২ হাজারের বেশি বিদ্রোহী, সেনা সদস্য ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গত বছর মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণ বা সর্বাত্মক হামলার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন: লেখা যাবে এক লাইনেই

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি ও বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে...

পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

তৈরি পোশাকশিল্পে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা সৃষ্টি করে দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতকে ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল। কৃত্রিমভাবে পরিস্থিতি উসকে দিয়ে...

Related Articles

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার...

নওগাঁয় ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালকসহ তিনজনকে...

;