Home আন্তর্জাতিক গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হতে যাচ্ছে: ট্রাম্প
আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হতে যাচ্ছে: ট্রাম্প

Share
Share

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, পরিস্থিতি জটিল থাকলেও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আগের তুলনায় আরও এগোচ্ছে।

গত ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি ইসরায়েলের পুনঃপুন হামলার কারণে বারবার ভেঙে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে, ইসরায়েল ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় যুদ্ধবিরতির মধ্যেও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বিমান ও কামান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। যদিও ইসরায়েল দাবি করে, তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের সদস্যদের লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়।

ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন,‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন, হয়তো কেউ মারাও গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালোই চলছে। মধ্যপ্রাচ্যে শান্তিও বজায় রয়েছে —সাধারণ মানুষ হয়তো তা বুঝতে পারে না। দ্বিতীয় ধাপও এগোচ্ছে এবং এটি খুব দ্রুত কার্যকর হবে।’

হামাসের কাছে এখনও ইসরায়েলের দুইজন জিম্মি রয়েছে—যার একজন থাইল্যান্ডের নাগরিক। এই দুইজনকে ফেরত দেওয়ার পরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল এ নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো চুক্তি সম্পন্ন হয়নি। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এটি কার্যকর করার জন্য একটি মেকানিজম তৈরি করেছে।

দ্বিতীয় ধাপ শুরু হলে—গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্র্যাট সরকার,হামাসের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের দিকে অগ্রগতির চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্র আশাবাদী, এই পর্যায় শুরু হলে গাজায় স্থায়ী শান্তির পথ আরও সুগম হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে দাবি-সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের দাবিতে কর্মসূচি পালন করায় ১০ শিক্ষার্থীকে...

Related Articles

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য বিরোধে নতুন মাত্রা...

এবার যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

  যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র...

মক্কার কুরআন জাদুঘরে ওহি লিখনের প্রাচীন উপকরণের প্রদর্শনী

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা সাংস্কৃতিক অঞ্চলে অবস্থিত পবিত্র কুরআন জাদুঘরে...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার...